1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২৭ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে নৌ–পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

নৌ–পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লাবাহী বাল্কহেড চলাচল করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব বাল্কহেড থেকে নিয়মিতভাবে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদে ভিত্তিতে কালীগঞ্জ স্টেশনের নৌ–পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।

 

পুলিশ আরও জানায়, চাঁদা না দিলে তারা নৌ–যান বন্ধ করে দেওয়া, ভয়ভীতি ও বিভিন্ন হুমকি দিত। বিশেষ করে তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীপথে তারা নৌকা নিয়ে চাঁদা তুলত।

 

আটককৃতরা হলেন—জাকির হোসেন, রাছেল, আলামিন, হোসেন ও নিরব। তারা সবাই ভোলা সদর উপজেলার ২ নম্বর ইলিশা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নম্বর–৭, তারিখ ১০-১২-২০২৫; পেনাল কোডের ধারা ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪।

 

কালীগঞ্জ নৌ–পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “চাঁদাবাজির সময় ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ও নগদ ৬ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, নৌপথকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ