1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

কাজিরহাটে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬৫ Time View

রাসেল কবির // কাজিরহাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীউল হাসান সম্প্রতি কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থানা ভবনে অনুষ্ঠিত এ সভায় ওসি নবীউল হাসান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন।

 

মতবিনিময় সভায় তিনি বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি সকলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সঠিক সংবাদ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে।” একই সঙ্গে কাজিরহাট এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখার লক্ষ্যে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

সভায় বক্তব্য দেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস. এম. শাহ আলম। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকাবাসীর আস্থা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং ওসি নবীউল হাসানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আবু হানিফ, তানিম হোসেন সজীব, বাকি উল্লাহ খান, সজিব খান, জুনায়েদসহ প্রেসক্লাবের সদস্যরা।

 

সভা শেষে সাংবাদিকরা নবনিযুক্ত ওসিকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আইনশৃঙ্খলা উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ