1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

কাজিরহাটে হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৮ Time View

রাসেল কবির // বরিশালের কাজিরহাটে হাদীর ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কাজিরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাজিরহাট বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পশ্চিম দিক হয়ে পুনরায় পূর্ব পাশে ব্রিজের ওপর গিয়ে শেষ হয়।

 

মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর শাহীন, সহ-সভাপতি কালাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার, বিএনপি নেতা বাহাউদ্দিন হাওলাদার, মহিলা দলের নেত্রী মাসুদা বেগম, যুবদল নেতা মাহাবুব চৌকিদার, কাজী জসিম, ইমরান খান বশিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ আতঙ্কিত। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ