1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী মহিলারা সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে ৮ যাত্রী আহত  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী মহিলারা সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে ৮ যাত্রী আহত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৪ Time View

রাসেল কবির, স্টাফ রিপোর্টার// বরিশালের গৌরনদীতে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল সিভেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-আহতরা সবাই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-সামনে গাড়ি থাকায় ঢাকাগামী যাত্রীবাহি একটি মাইক্রোবাস দুর্ঘটনাস্থলে থেমে ছিলো। আকস্মিকভাবে বেপরোয়াগতিতে আসা একটি কাভার্ড ভ্যান স্বজোরে থেমে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে যাত্রীবাহি মাইক্রোবাসটি ঘটনাস্থলেই দুমড়ে মুচরে ভেতরে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়।

এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ