1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জে কোটি টাকার আরসিসি সড়কে ২৪ ঘণ্টার মধ্যেই ফাটল, অনিয়মের অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাবুগঞ্জে কোটি টাকার আরসিসি সড়কে ২৪ ঘণ্টার মধ্যেই ফাটল, অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১০ Time View

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আরসিসি সড়কে ঢালাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও বাজারের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সড়ক নির্মাণে গুরুতর অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে আমপান প্রকল্পের আওতায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার থেকে কৃষি কলেজের মোড় পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কে আরসিসি ঢালাইয়ের কাজের চুক্তি পায় ‘ইউনুস এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

 

চুক্তি অনুযায়ী শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। তবে ঢালাই শেষ হওয়ার পরদিন সকালেই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

 

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঢালাইকাজ চলাকালে সঠিক তদারকি ছিল না। বিশেষ করে রাতের সময় কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা তদারক কর্মকর্তা উপস্থিত ছিলেন না। জানা গেছে, কাজের সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার দাস দিনের বেলায় উপস্থিত থাকলেও রাতের বেলায় তদারকির দায়িত্বে কেউ ছিলেন না।

 

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিম্নমানের কাজ বাতিল করে পুনরায় সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ