1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ আওয়ামী লীগ নেতা আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ আওয়ামী লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০১ Time View

রাসেল কবির // বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃতরা হলেন— বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকার বাসিন্দা রুবেল ফকির, যিনি শ্রমিক লীগের নেতা হিসেবে পরিচিত; ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই মুন্না হোসেন এবং বরিশাল সদর উপজেলার কড়াপুড় ইউনিয়নের বৌসেরহাট এলাকার বাসিন্দা যুবলীগ নেতা রবিউল।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ