1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় ক্যানসার আক্রান্ত সিয়ামের পাশে 'যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

হিজলায় ক্যানসার আক্রান্ত সিয়ামের পাশে ‘যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩২ Time View

বরিশালের হিজলা উপজেলায় ক্যানসার আক্রান্ত শিশু জিয়াউদ্দিন সিয়ামের পাশে দাঁড়িয়েছে জনসেবামূলক প্রতিষ্ঠান ‘যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন’। সংগঠনটির পক্ষ থেকে তহবিল সংগ্রহ করে শিশু সিয়ামকে নগদ এক লাখ টাকা অর্থসাহায্য করা হয়।

 

ক্যানসার আক্রান্ত সিয়াম উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে।

 

শনিবার (২১ জুন) হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিয়ামের বাবা সাইদুল ইসলাম খানের হাতে এ অর্থসাহায্য তুলে দেওয়া হয়।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল সিয়াম। চিকিৎসার খরচ যোগাতে বাবা সাইদুল ইসলাম খানের জমিজমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। পরে অতিরিক্ত চিকিৎসা খরচ যোগাতে না পেরে এলাকার বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন সিয়ামের বাবা সাইদুল ইসলাম খান। বিষয়টি যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ হোসেনের নজরে আসলে তিনি তার সংগঠনের সেচছাসেবীদের নিয়ে হিজলা উপজেলার বিভিন্ন বাজারে চাঁদা কালেকশন করে এ অর্থসাহায্য করেন।

 

তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক সেনাসদস্য এস কে সুমন এবং সদস্য মো, আরাফাত, মো. সোহেল, নুসরাত জাহান, মো. শাকিল বেপারী, মো. আসিফ মাহমুদ, মো. সিদ্দিকুর রহমান সোহেল।

 

এ সময় উপস্থিত ছিলেন যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হিজলা উপজেলা শাখা মো. ইমাম হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সাকিব মাহামুদ, মুলাদী উপজেলা শাখা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ ও দপ্তর সম্পাদক রাকিব হাসান।

 

যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ হোসেন তহবিল কালেকশন বাস্তবায়ন করা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে অনেক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।’

 

এ আর্থিক সহায়তা পেয়ে সংগঠনের সব সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন সিয়ামের পরিবার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ