1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাদির মৃত্যুতে দোকানপাট বন্ধ রেখেছেন তার এলাকার ব্যবসায়ীরা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

হাদির মৃত্যুতে দোকানপাট বন্ধ রেখেছেন তার এলাকার ব্যবসায়ীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৪ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এর ধারাবাহিকতায় হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটি পৌরশহরে দোকান বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান (ওষুধের দোকান ছাড়া) বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওসমান হাদি এ মাটির সন্তান। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি আমাদের গর্ব। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

 

এ বিষয়ে শহরের ব্যবসায়ী মো. শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির ছেলে। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে (সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ