1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গুলি এনসিপি নেতার কানের উপরে লেগে মাথার চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

গুলি এনসিপি নেতার কানের উপরে লেগে মাথার চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ Time View

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন নাগরিক শক্তির বিভাগীয় নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে তাকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলিটি কানের একটু উপরে মাথার চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে।

 

স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খুমেক হাসপাতালের আরএমও ডা. হারুন অর রশিদ বলেন, গুলিটি ভিকটিমের কানের ওপরের চামড়া ভেদ করে চলে গেছে। সিটিস্ক্যান করা হয়েছে। ইন্টারনাল ড্যামেজ হয়নি। তিনি আশঙ্কামুক্ত।

 

এদিকে গুলিবিদ্ধ মোতালেবের বক্তব্য ও ঘটনার সঙ্গে মিল খুঁজে পায়নি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, খুলনা এনসিপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা খবর পাই। এর পরপরই আমাদের টিম ঘটনাস্থল অর্থাৎ গাজী মেডিকেল কলেজের পাশে আল আকসা মসজিদ রোড এলাকায় আসে। এখানে এসে জানতে পারি মুক্তা হাউজ নামের ভবনটিতে এ ঘটনা ঘটেছে।

 

তিনি বলেন, গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যায় রোববার রাতে ভুক্তভোগী মোতালেব এবং তার সঙ্গে আরও দুজন পুরুষ একটি গাড়িতে করে এসে প্রধান সড়কে নামে। সেখান থেকে তারা সংশ্লিষ্ট বাড়ির দিকে যাচ্ছে।

 

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, প্রথমে ভুক্তভোগী আমাদের জানিয়েছিলেন-রাস্তায় মোটরসাইকেলে এসে হাদির মতো স্টাইলে তাকে গুলি করে চলে যায়। পরে দেখলাম যে ঘটনা ঘরের ভেতরের। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাকে কারা হাসপাতালে নিয়ে যান সেটাও আমরা খুঁজে দেখছি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ