1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩২ Time View

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে গত সপ্তাহ থেকে দাবি আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা। আন্দোলনরত শিক্ষার্থী সালমান মাহমুদ বলেন, ৯ মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছিল, বাস্তব কোনো উদ্যোগ নেয়নি।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছেন যত দিন পর্যন্ত আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ এ আন্দোলন চলবে। এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এসব দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়।

 

এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে সরকারি দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীসাধারণ। তবে শিক্ষার্থীরা রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা প্রদান করছেন না। শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মহাসড়কের মাঝে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ