1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুরাতন হিজলা লঞ্চঘাটে মাটি ও মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

পুরাতন হিজলা লঞ্চঘাটে মাটি ও মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬৪ Time View

আজ পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। এ সময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন।

 

গণসংযোগকালে মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায় ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নদীভাঙন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত বিভিন্ন সমস্যা সমাধানে তারা একজন সৎ ও জনবান্ধব প্রতিনিধির প্রত্যাশা করছেন। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উষ্ণ সাড়া লক্ষ্য করা যায়।

এ সময় হাতপাখা মার্কার সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ