1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোকসভা অনুষ্ঠিত!  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

মেহেন্দিগঞ্জে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোকসভা অনুষ্ঠিত! 

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার// সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭জানুয়ারী) বিকাল ৩টায় পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আর সি)কলেজ মাঠে অনুষ্ঠিত

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 

এতে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক জিয়া উদ্দিন সুজনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় প্রধান অতিথি রাজিব আহসান বলেন, ক্ষমতা ও উচ্চ অবস্থানে থেকেও বেগম খালেদা জিয়ার মধ্যে কখনো অহংকার, প্রতিহিংসা কিংবা প্রতিশোধ পরায়ণতার প্রকাশ দেখা যায়নি; বরং বিনয়, সহনশীলতা ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই ছিল তাঁর। তিনি শুধু বিএনপির নেত্রী নয়, জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। পৃথিবীর ইতিহাসে এতো মানুষ কারো জানাযায় উপস্থিত হয়েছে কিনা আমি জানিনা। যেটা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাযায়। বেগম খালেদা জিয়া আমার শিক্ষক ছিলেন! আমরা খালেদা জিয়ার মতো জীবন চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের স্বরণ করবে। মানুষ দোয়া করবে ভালো বাসবে। তিনি প্রতিহিংসার রাজনীতি করেননি।

 

এছাড়াও শোকসভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পাতারহাট উত্তর বাজার বড় জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ