1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেগম খালেদা জিয়ার, রুহের মাগফিরাত কামনায় ২ নং লতা ইউনিয়নের মোঃ কামাল হাওলাদারের উদ্যোগে দোয়া মোনাজাত ও শীত বস্তু বিতরন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

বেগম খালেদা জিয়ার, রুহের মাগফিরাত কামনায় ২ নং লতা ইউনিয়নের মোঃ কামাল হাওলাদারের উদ্যোগে দোয়া মোনাজাত ও শীত বস্তু বিতরন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৫১০ Time View

মোঃ জুনায়েত হোসেন,কাজিরহাট থানা প্রতিনিধি // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বাংলাবাজার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের নির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কাজিরহাট থানা যুবদল নেতা মোঃ কামাল হাওলাদারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কায়সার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মোঃ কামাল হাওলাদার নিজেই।

​অসহায় মানুষের মুখে হাসি,, ​অনুষ্ঠানে লতা ইউনিয়নের তীব্র শীতে বিপর্যস্ত প্রায় ৫০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত জনতা জানান, কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন কামাল হাওলাদারের এই মানবিক উদ্যোগ তাদের অনেক বড় সহায় হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ কায়সার আহমেদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রাজিব আহসান ভাইয়ের নির্দেশে আমরা তৃণমূল পর্যায়ে এই সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি।”

​আয়োজক ও সভাপতি মোঃ কামাল হাওলাদার বলেন, “লতা ইউনিয়নের শত শত মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছিল। তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। দেশনেত্রীর দোয়া ও মাগফিরাত কামনায় আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।”

​স্থানীয়দের প্রতিক্রিয়া, ​বিতরণকালে স্থানীয় বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে জানান, মোঃ কামাল হাওলাদার নিয়মিতভাবে এলাকার মানুষের সুখে-দুখে পাশে দাঁড়ান। তাদের মতে, এলাকায় এমন পরোপকারী মানুষ সচরাচর দেখা যায় না। তারা তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ