1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় রাজিব আহসান'র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

হিজলায় রাজিব আহসান’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৪২ Time View

হিজলা প্রতিনিধিঃ বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ১১ টায় হিজলা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে হিজলা উপজেলার উন্নয়নে যোগাযোগ,চিকিৎসা,শিক্ষা, বিনোদন সহ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোট প্রচারণায় তথ্যসংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান,একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলা মেলা মতবিনিময় করা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন,হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলী আহমেদ হাওলাদার,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নায়েব নাজমুল হক,হাওয়ানুর চৌধুরী,গিয়াস দেওয়ান।

 

ধানের শীষের প্রার্থী রাজিব আহসান বলেন, হিজলা একটি প্রত্যন্ত উপজেলা। আমাদের প্রথম দায়িত্ব হবে হিজলাতে নাগরিক সেবা নিশ্চিত করা। অনেক ভূমিহীন আছেন তাদের জন্য ঘরের ব্যবস্থা করা। হিজলা উপজেলাতে যে হসপিটাল আছে সে হসপিটালে ডাক্তার সংকট এবং হসপিটালের ভবনের অবস্থা খুবই খারাপ এর যথাযথ সমাধান করা এবং দুই উপজেলাতে দুটি ডায়াগনস্টিক সেন্টার সরকারিভাবে নির্মাণ করা।নাগরিক সুবিধার জন্য একটি অডিটরিয়াম,শিশু পার্ক,শিল্পকলা একাডেমীর এর ব্যবস্থা করা।খেলাধুলার জন্য প্রতি ইউনিয়নে যেকোনো একটি বিদ্যালয়ে একটি করে সুন্দর খেলার মাঠ তৈরি করা।

 

তিনি আরো বলেন,যোগাযোগের ক্ষেত্রে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করব।যোগাযোগ ব্যবস্থায় হিজলা উপজেলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অনেক রাস্তা আছে যেগুলো চলাচলের অনেক অনুপযোগী।নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন করা। হিজলা উপজেলায় নদীর ওপারে তিনটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন সাধন করা। এই উপজেলাতে কোন আধুনিক স্কুল নেই ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক মানের স্কুলের ব্যবস্থা করা। পরিবহনের ক্ষেত্রে নির্বাচিত হলে আমরা ছোট ফেরির ব্যবস্থা করব যাতে করে কম খরচে নদীবেষ্টিত হিজলা উপজেলার এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপার করা যায়। এর সাথে আমরা ছোট কিছু ট্রলারের ব্যবস্থা করব যে ট্রলারে করে মানুষ কম খরচে যাতায়াত করতে পারে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ