1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৭৫ Time View

ফয়সাল রাকিব// মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

 

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)-এর ইফতার ও সাধারণ সভায় তিনি এ আশ্বাস দেন।

 

 

সভায় বক্তারা মেডিকেল টেকনোলজিস্টদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়ন এবং যুগোপযোগী প্রাইভেট নীতিমালা প্রণয়নের দাবি তুলে ধরেন। তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই পেশাজীবীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের উদ্যোগ প্রয়োজন।

 

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য এ পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন জরুরি। তিনি তাদের দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন।

 

সভায় সংগঠনের সাংগঠনিক পদায়নের ঘোষণা দেওয়া হয়। এতে ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে পূর্ণ দায়িত্বে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস এম ওবায়দুর রহমান। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকারী মুহাম্মদ আব্দুর রহিমকে সংগঠনের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

 

সংগঠনের সভাপতি এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মিঠু।

 

 

এ সময় সংগঠনের সহ-সভাপতি হারুন-অর রশিদ, এম কে পারভেজ, রেজা কামাল, সাংগঠনিক সম্পাদক মলয় বিশ্বাস, যুগ্ম মহাসচিব জিসান হাওলাদার, দপ্তর সম্পাদক ফেরদৌসি শেখসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

শামীম শাহর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চার শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট অংশগ্রহণ করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ