1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা জেলহাজতে! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা জেলহাজতে!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

বিশেষ প্রতিনিধি।। 

বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৮মার্চ) রাত ৯টায় পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় মালিক তানভিরের ভাড়ায়-চালিত মোটরসাইকেলটি ঘাড়-লক করে রাখা হয়।

রাত ১টার দিকে খান বাড়ির সামনে সেটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে পড়েন জিহাদ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে মালিককে ডাকা হয়; তানভিরের উপস্থিতিতে জানা যায় লক ভেঙে চুরির চেষ্টা হয়েছিল।

রোববার মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাদী মোঃ তানভির ইসলাম বলেন, ধারদেনা করে মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী টেনে উপার্জিত টাকায় সংসার চালায়। সেই গাড়িটি চুরি হওয়ার সময় পুলিশের উছিলায় আল্লাহ রক্ষা করেছে। আমি সঠিক বিচার দাবি করছি যাতে করে আরও কারো গাড়ী এভাবে চুরি না হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এর শ্যালক এবং আগে থেকেই বিতর্কিত”—বিএনপিতে এমন অন্যায়কারীর ঠাঁই নেই। তিনি যোগ করেন, “ছাত্রদল করলেও তাকে ছাত্রদল হিসেবে চিনি না; আগে থেকে দুষ্ট, সঠিক হয়নি। বহিষ্কার কেন্দ্র করতে পারে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ওসি মো. মিজানুর রহমান বলেন, হাতেনাতে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি মেহেন্দিগঞ্জে *টক অব দ্য টাউন হয়ে উঠেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ