1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীতে ভাসমান বস্তাভর্তি টাকার ছবিটি এআই দিয়ে তৈরি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

নদীতে ভাসমান বস্তাভর্তি টাকার ছবিটি এআই দিয়ে তৈরি

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ Time View

নিউজ ডেস্ক ।।

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে নদীতে ভাসছে পলিথিনে মোড়ানো টাকার কয়েকটি বস্তা। ছবিতে একশ, পাঁচশ ও এক হাজার টাকার নোটভর্তি সাতটি ব্যাগ কাদাযুক্ত পানিতে ভেসে রয়েছে। টাকার পাশে কিছু আবর্জনাও দেখা গেছে।

ছবিটি ফেসবুকে পোস্ট করে মোহাম্মদ বাহাদুর ইসলাম নামের এক নেটিজেন লিখেছেন, ‘চকরিয়া মাতামুহুরী নদীতে ভেসে উঠল পলিথিন ব্যাগের টাকা।’

শিহাব আহমেদ নামে একজন লিখেছেন, ‘তেঁতুলিয়া নদীতে কয়েক বস্তা টাকা দেখা গেছে, কার তা এখনও জানা যায়নি।’

কৃষ্ণা রানী নামে একজন লিখেছেন, ‘মনু নদীতে পলিথিনে বাঁধা টাকা ভেসে আছে, কোথা থেকে এসেছে কেউ জানে না।’

ছবিটি দেখেই অনেকের ধারণা, এটি ব্যাংক লুট বা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। কিছু পোস্টে বলা হয়েছে, এটি কর্ণফুলী নদীতে ভেসে উঠেছে।

তবে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, এটি এআই জেনারেটেড একটি ছবি। নদীতে বস্তাভর্তি টাকা ভাসছে বাস্তবে এমন কিছু ঘটেনি। ছবিটি ভুয়া, কোনো ভিত্তি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন ছবি বা ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে সচেতন থাকতে সতর্ক করেছে পুলিশ ও প্রশাসন। তারা জানিয়েছে, ভাইরাল ছবি দেখে প্রথমে সত্য মনে হলেও, প্রমাণ ছাড়া শেয়ার করা বিপজ্জনক হতে পারে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ