1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেবাচিমে ২০ বেডের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি ৮৮ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎতে বজ্রপাত, ৫ঘন্টা পর বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, জেল-হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই যুবক কারাগারে পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান।

শেবাচিমে ২০ বেডের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি ৮৮

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

হামের প্রাদুর্ভাব বাড়ার পর থেকেই বরিশালের শেবাচিম হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালের ২০ বেডের শিশু ওয়ার্ডে এখন দম ফেলানোর জায়গা নেই। এক বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে দুই থেকে তিনজন শিশুকে। এছাড়াও বেড না পেলে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এ অবস্থায় ক্ষুদ্ধ শিশু রোগীর অভিভাবকরা।

 

বরিশাল শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, মূল শিশু ওয়ার্ডে রয়েছে ২০টি বেড। রোগী ভর্তি হয়েছে ৪২ জন। নতুন করে চালু করা একটি কক্ষে অতিরিক্ত রোগী ভর্তি হয়েছে ৬৬ জন। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। রোগীর স্বজনরা মনে করছেন, হাসপাতালে শিশুদের সুচিকিৎসার জন্য আরও বেডের ব্যবস্থা জরুরি।

 

এক বেডে দুই/তিনজনকে একসঙ্গে চিকিৎসা দেওয়া বিপদজনক। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মনির বলেছেন, শিশুদের চিকিৎসার জন্য তিনটি পৃথক আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বেড সংকটের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ দিকে গত তিন মাসে বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর।

 

নতুন করে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১৫ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ৫৪ জন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় দুইজন, বরিশাল জেলায় ১৫, পটুয়াখালীতে ১৩, ভোলায় ১২, পিরোজপুরে পাঁচ ও বরগুনায় ১৪ জন ভর্তি হয়েছে।

 

বরিশাল বিভাগে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৩৮৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৩ জন। হাম রোগের প্রাদুর্ভাব রুখতে সচেতনতা প্রয়োজন। বরিশাল বিভাগে হঠাৎ করে এর প্রাদুর্ভাব বেড়েছে, যা খুবই উদ্বেগজনক। যেসব শিশুদের হামের টিকা দেওয়া হয়নি তাদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ