1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৪৯ Time View

মুন্না খান, ভ্রাম্যমান প্রতিনিধি।৷ নদী ঘেরা বরিশালের মেন্দিগঞ্জ উপজেলায় এখন জাটকা নিধনের হটস্পটে পরিণত হয়েছে।সরকারের নির্দেশ শতভাগ সফল করতে জাটকা নিধনের অভিযান সফল করতে জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান কারী কর্মকর্তার বিরুদ্ধে ১২ই এপ্রিল দুপুরে মানববন্ধন করেছেন ওই এলাকার অসাধু ব্যবসায়ী জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে জাটকা নিধনের সাথে জড়িত অসাধু জেলেদের সাথে উপজেলা মৎস্য অফিসের কতিপয় ব্যক্তির যোগ সাজস রয়েছে। যে কারণে নদী ঘেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জাটকা নিধনের হটস্পটে পরিণত হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে গত ১০ ই এপ্রিল জাটকা নিধনের বিরুদ্ধেঅভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি মোহাম্মদ জাহিদ হাসান। ওই অভিযানে প্রায় ৪০০ কেজি জাটকা ও দুইটি ট্রলার জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিয়াজুর রহমান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। সূত্রে আরো জানা গেছে ওই অভিযানের ফলে নিজ দপ্তরের কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজস রবিবার দুপুরে অভিযান কারী কর্মকর্তা জাহিদ হাসানের অপসারণ এর মানববন্ধন করেছে অসাধু জেলেরা। মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা খোকন বলেন যারা জাটকা নিধনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বা করিয়েছেন তারা দেশ ও জাতির শত্রু। এদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মোঃ ইসমাইল নামের এক ব্যবসায়ী বলেন আমি মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদ হাসান সর্বদা এর নির্দেশ পালন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তার অফিসের কতিপয় লোকই এখন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর এই জন্যই তার বিরুদ্ধে মানববন্ধন করানো হয়েছে। তিনি আরো বলেন জাহিদ হাসানকে মেহেন্দিগঞ্জ থেকে সরানো হলে অভিযান পরিচালনা কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আর এতে করে ওই সমস্ত অসাধু জেলেরা এবং ব্যবসায়ীরা লাভবান হবে। তাই পুরো ঘটনাটি তদন্ত করে এ ঘটনার সাথে যারা জড়িত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ