1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা!

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৩১ Time View

বিশেষ প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দিগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের গো-খাদ্যের খড়ের গাদা। পারিবারিক কলহ ও চলমান মামলার জেরে ছেলের শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক।

রোববার (১২ এপ্রিল) ভোররাত আনুমানিক ১টার দিকে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পশ্চিম সুলতানী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন বাঘা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জানালা দিয়ে দেখি খড়ের গাদা দাউদাউ করে জ্বলছে। চিৎকার করে দৌড়ে গিয়ে দেখি এক ব্যক্তি খাল পার হয়ে পালাচ্ছে। আমার ধারণা, সে আমার পুত্রবধূ সালমার মামা সাইফুল ইসলাম।

তিনি জানান, “ছেলের বউ নিয়ে তাদের সাথে আমাদের মারামারি ও মামলা চলছে। তারই জেরে পরিকল্পিতভাবে এই ক্ষতি করেছে। দুটি গরুর জন্য ৫০ হাজার টাকার খড় কিনে গাদা দিয়েছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেল।

ভুক্তভোগীর ছেলে রাজিব হোসেন বলেন, স্ত্রী এক মাস আগে কোলের শিশু রেখে চলে গেছে। তাদের সাথে আমাদের পাল্টাপাল্টি মামলা চলছে। এর জেরেই ১৫ দিন আগে আমাদের সাক্ষী হারুন চৌকিদারের খড়ের গাদা পুড়িয়েছে। এবার আমাদেরটা পোড়াল। শ্বশুর বাড়ির লোকেরাই জড়িত। আমি বিচার চাই।

স্থানীয় হারুন অর রশিদ চৌকিদার বলেন, দুই পক্ষের দ্বন্দ্বে আমিও ক্ষতিগ্রস্ত। মামলার সাক্ষী হওয়ার পরপরই জামাল সাঝির নেতৃত্বে আমার খড়ের গাদা পুড়িয়ে দেয়। আমি মামলা করেছি, ডিবি তদন্ত করছে।

অভিযুক্ত সাইফুলের ভাই মাইদুল ইসলাম বলেন, “সালমা আমার ভাগ্নী। তার স্বামীর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে। মামলার জেরে অহেতুক আমার ভাই সাইফুলকে জড়ানো হচ্ছে। সে এসবের সাথে জড়িত নয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ