1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ Time View
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।
মাদকাসক্তির অভিশাপ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলাকে মুক্ত করতে কঠোর অবস্থানে থানা পুলিশ। বর্তমান অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান যোগদানের পর থেকেই ‘মাদকমুক্ত মেহেন্দিগঞ্জ’ গড়ার প্রত্যয়ে উপজেলাজুড়ে চলছে বিরতিহীন সাঁড়াশি অভিযান।
এরই ধারাবাহিকতায় গত দুই দিনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. ফয়সাল সিকদার ৩০*, পিতা- কবির হোসেন সিকদার, সাং- বালিয়া, ০৩ নং ওয়ার্ড, উত্তর উলানিয়া
২. শামীম হাওলাদার ২৭, পিতা- মৃত আবু তাহের হাওলাদার, সাং- বালিয়া, ০৩ নং ওয়ার্ড, উত্তর উলানিয়া
৩. শহীদ বেপারী ৩৫, পিতা- মৃত গনী বেপারী, সাং- দড়িরচর খাজুরিয়া
৪. মনির শিকদার ৩৫, পিতা- মৃত মানিক সিকদার, সাং- অম্বিকাপুর
৫. মো. জাফর শাহ ৩০, পিতা- মৃত মাহেব হোসেন শাহ, সাং- অম্বিকাপুর সর্ব থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোণঠাসা মাদক সিন্ডিকেট, স্বস্তিতে এলাকাবাসী*
পুলিশের লাগাতার অভিযানে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে উপজেলার মাদক সিন্ডিকেট। গ্রেফতার আতঙ্কে অনেকে গা-ঢাকা দিয়েছে, কেউ কেউ পুরনো পেশা ছেড়ে দিয়েছে, আবার অনেকে এলাকা ছেড়ে পালিয়েছে।
স্থানীয়রা বলছেন, কয়েক মাস আগেও সন্ধ্যার পর বিভিন্ন স্পটে মাদকসেবীদের প্রকাশ্য আড্ডা বসতো। এখন সেই চিত্র পাল্টে গেছে।
উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন বলেন, “ওসি সাহেব আসার পর থেকে এলাকার চিত্র বদলে গেছে। ছেলেপেলেরা এখন রাস্তার মোড়ে দাঁড়াতে ভয় পায়। অভিভাবক হিসেবে আমরা স্বস্তি পেয়েছি। থানা পুলিশ মাদকসেবী আর কারবারিদের জন্য সত্যিই যমদূত হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মেহেন্দিগঞ্জের মাটিতে কোনো মাদক কারবারি, সেবনকারী বা আশ্রয়-প্রশ্রয়দাতার ঠাঁই হবে না। আমাদের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও যোগ করেন, একটি প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পুলিশ বদ্ধপরিকর। তবে শুধু পুলিশের অভিযানে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। আপনার পাশের মাদক কারবারির তথ্য দিন, পরিচয় গোপন রাখা হবে।”
মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সচেতন মহল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ