1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ Time View
Oplus_131072

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এবছর উপজেলায় মোট ২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের সার্বক্ষণিক তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরীক্ষার পরিবেশ ছিল স্বস্তিদায়ক ও নিয়ন্ত্রিত।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম দিনের পরীক্ষা কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ