1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ রয়েছেন ১জন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার

মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ রয়েছেন ১জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৬৩ Time View

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখি ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অপর এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার(৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সিপন মালতিয়া (২০) নামের ওই জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা।

 

পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। স্থানীয় জেলে মোসলেম মাঝি জানান, গত (২ মে) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ হন। ঘটনার পর প্রশাসন ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালালেও এতদিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে সিপন মালতিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালতিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ