1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিনিধি, মেহেন্দিগঞ্জ ॥

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভাধীন বদরপুর গ্রামে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহত পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বের বকেয়া টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘবদ্ধভাবে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ফরিদ মাতুব্বার, শাকিল মাতুব্বার, মিরাজ হাওলাদার ও নিজাম হাওলাদার। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্বজনদের দাবি, হামলাকারীরা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি কয়েকটি দোকানে ভাঙচুর চালায় এবং দোকানে থাকা নগদ প্রায় এক লাখ টাকা নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুলাল বেপারি, সোহাগ, সুজন ও রাসেলসহ প্রায় ২৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন কয়েকজন জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং হামলাকারীরা তাদের লক্ষ্য করে আক্রমণ চালায়। আহতদের কারও মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ