1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩৯ Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ||

আনন্দের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো একটি পরিবার।

বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে ইঞ্জিনচালিত ট্রলার থেকে পড়ে মো. রানা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় ৬ নম্বর ওয়ার্ডে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. রানা বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। দুই দিন আগে মা-বাবার সঙ্গে জাঙ্গালিয়া ইউনিয়নের কামির মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল সে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফিরছিল রানা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্রলারে ওঠার কয়েক মিনিটের মধ্যেই অসাবধানতাবশত পা পিছলে কালাবদরের উত্তাল স্রোতে পড়ে যায় রানা। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে তলিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে ট্রলারের অন্য যাত্রীরা এগিয়ে এলেও ততক্ষণে তাকে আর দেখা যায়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা জাল ও নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, চোখের সামনে ছেলেটা ডুবে গেল। আমরা সাথে সাথেই নৌকা নিয়ে খুঁজেছি। কিন্তু স্রোতের টান এত বেশি যে কিছুই করতে পারিনি।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, মেয়ের বাবা কামির মোল্লার এবং নিখোঁজ রানা ঢাকায় একসঙ্গে শ্রমিকের কাজ করতেন। সে সুবাদে বিয়ের দাওয়াতে শেষে ট্রলারে ওঠে মোবাইল দেখায় মগ্ন ছিলেন। এর পরে কিভাবে নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হন বিস্তারিত বলতে পারছি না।

খবর পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি এবং স্থানীয় জেলেদের সমন্বয়ে যৌথ অভিযান চলছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি বলেন, মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত। নিখোঁজ ছেলেটির খোজ পেতে আমাদের পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল হোসেন জানান, “ভরা বর্ষার কারণে কালাবদরে প্রচণ্ড স্রোত। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিখোঁজ কিশোরের সন্ধান চালাচ্ছি। স্থানীয় জেলেরাও আমাদের সহযোগিতা করছেন।”

এদিকে দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ট্রলারটির চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ঘটনার পর থেকে নদীর পাড়ে ভিড় করছেন নিখোঁজ রানার স্বজনরা। ছেলেকে ফিরে পাওয়ার আশায় আহাজারি করছেন তার মা-বাবা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে কালাবদর, মেঘনাসহ দক্ষিণাঞ্চলের নদীগুলো বিপজ্জনক হয়ে ওঠে। নৌযানে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার ও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ