1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খাবারের স্বাদ আর অফারে মাতিয়ে রেখেছে পাতারহাট বন্দরের ক্যাফে কলাপাতা! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

খাবারের স্বাদ আর অফারে মাতিয়ে রেখেছে পাতারহাট বন্দরের ক্যাফে কলাপাতা!

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১৯ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্কুল রোডে সম্প্রতি যাত্রা শুরু করেছে আধুনিক মানের রেস্টুরেন্ট “ক্যাফে কলাপাতা”। স্বল্প মূল্যে সুস্বাদু খাবারের আয়োজন করে অল্প সময়েই এটি স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহিন বাপ্পি ২০১৭ সালে শ্রীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কালিনারি আর্টসে ডিপ্লোমা সম্পন্ন করেন এবং চাইনিজ ও ফাস্টফুড রান্নায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি একটি কোম্পানিতে সেলস ও মার্কেটিং অফিসার হিসেবে কাজ করার পাশাপাশি ঢাকা, বান্দরবান ও নরসিংদীর স্বনামধন্য রেস্টুরেন্টে শেফ হিসেবেও কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

 

দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি ২০২৪ সালের ডিসেম্বরে নিজ উদ্যোগে ক্যাফে ব্যবসা শুরু করেন। বর্তমানে ক্যাফে কলাপাতায় বার্গার, স্যান্ডউইচ, পিজা, চিকেন ফ্রাই, শাওয়ার্মা, নাচোস, কফি ও লাসি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

 

মাহিন বাপ্পি বলেন, “আমার লক্ষ্য স্থানীয়দের জন্য মানসম্মত খাবার ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। ভবিষ্যতে মেহেন্দিগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ক্যাফে কলাপাতার শাখা খোলার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ