1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৭১ Time View

পূজা এবং অঞ্জলীর মাধ্যমে শুরু হলো বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শুভ বিজয়া দশমী। এর মাধ্যমে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এ বছরের দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।

 

এদিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি। দশমীর এই দিনে ভক্তদের মনে বিষাদের ছায়া। তারা বলছেন, বিদায়ের দিনে মায়ের কাছে তাদের চাওয়া, সুখ, শান্তি ও সমৃদ্ধি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন, শঙ্কা উড়িয়ে এবারের পূজা নির্বিঘ্নে পালন করতে পারছেন।

 

এবছর দেবী দোলা বা পালকিতে চড়ে মর্ত্যলোক থেকে স্বর্গালোকে গমন করবেন। এর আগে দেবী মহাসপ্তমীর দিনে গজে চড়ে আগমন করেছিলেন।

 

হিন্দু ধর্মালম্বীদের শাস্ত্রমতে, আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিত্রালয় মর্ত্যলোক ত্যাগ করে স্বামীগৃহ কৈলাশ বা দেবালয়ে ফিরে যাবেন।

 

বছরান্তে আশ্বিন অথবা কার্ত্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত জগজ্জননী উমা দেবী পিতৃগৃহে বেড়াতে আসেন। পাঁচ দিনের শারদ উৎসব আজ বিজয়া দশমীতে শেষ হবে।

 

সন্ধ্যার পরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তবে ভক্তের শুধু ভক্তি নয়, ভালোবাসাও পেয়েছেন দেবী দুর্গা। তাই মহাতত্ত্বময়ী- মহাশক্তি দেবী কালক্রমে কন্যা স্নেহে পেয়ে আসছেন। বাস্তবেও এর একটি বড় মিল দেখা যায়। পিতৃগৃহে কন্যার আগমনের আনন্দ এবং পিতৃগৃহ থেকে কন্যা বিদায়ের বেদনা বাঙালি গৃহে এক বাস্তব চিত্র ফুটে ওঠে এই দুর্গা পূজায়।

 

দশমী তিথি দিবা ৩টা ২৪ মিনিট পর্যন্ত। গতে দিবা ৯টা ৫৭ মিনিটের মধ্যে শরাদীয়া দুর্গা দেবীর বিজয়া দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন অনুষ্ঠিত হবে। বিসর্জনের পরে অপরাজিতা পূজা এবং মন্দির প্রাঙ্গণে শান্তি ও আশীর্বাদ গ্রহণ করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ