1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নেতা-কর্মীদের বদনাম আর অপকর্মের কারণে বিএনপির ভোট কমে যাচ্ছে। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গাড়িসহ আটক ২ অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য

নেতা-কর্মীদের বদনাম আর অপকর্মের কারণে বিএনপির ভোট কমে যাচ্ছে।

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদক // বিএনপির বরিশাল বিভাগীয় মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা বলেছেন, নেতা-কর্মীদের বদনাম আর অপকর্মের কারণে দলের ভোট কমে যাচ্ছে। এ জন্য তাঁদের স্কুল-মসজিদ কমিটি কিংবা বাজার-ঘাটের ইজারায় যাওয়া যাবে না।

 

আজ রোববার বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মহানগরসহ ছয় জেলার নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় টিম প্রধান আবদুল আউয়াল মিন্টু। সভার মূল লক্ষ্য ছিল, স্থানীয় নেতাদের চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া।

 

মতবিনিময়কালে নেতারা বলেন, দল এখনো ক্ষমতায় আসেনি। দলকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। সামনে কঠিন সময়। আগামী দিনে নির্বাচন হলেও ঐক্যবদ্ধ থাকতে হবে, আবার আন্দোলন-সংগ্রামেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অন্য সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় এতে বিশেষে অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

 

এ সময় মজিবর রহমান সরোয়ার কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের তাগিদ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

 

রাজিব আহসান বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনার আমাদের অঙ্গসংগঠনকে কেবল শাসান। আপনারা অভিভাবক হয়ে যখন অপকর্ম করেন, তখন অঙ্গসংগঠনের নেতারা সেদিকেই ধাবিত হন।’

 

সভার প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু নেতাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক করেন।

 

 

অনুষ্ঠানে স্থানীয়ভাবে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহ ও ভোলা জেলা আহ্বায়ক আলমগীর নবী বক্তব্য দেন।

 

এ ব্যাপারে কথা হলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন বলেন, ‘কুচক্রী মহল নেতা-কর্মীদের ভুল পথে নিচ্ছে। এ জন্য আমরা তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের সাবধান করছি। নেতাদের বলা হয়েছে, চাপ দিয়ে কোনো ধরনের কমিটিতে আসা যাবে না। আমরা নেতা-কর্মীদের স্পষ্ট করে বলেছি, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে, বিএনপির নেতা-কর্মীদের সে ভাষায় কথা বলা যাবে না। জনগণের পাশে থাকতে হবে।’

 

বিএনপির নেতা-কর্মীদের অপকর্ম এবং বদনাম ছোটখাটো দাবি করে এই কেন্দ্রীয় নেতা বলেন, পত্রিকার কাটতি বাড়ানোর জন্য সাংবাদিকেরা কেবল খারাপটাই তুলে ধরেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ