1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে শীত মৌসুমী নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম চড়া  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

কাজিরহাটে শীত মৌসুমী নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম চড়া 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫১২ Time View

স্টাফ রিপোর্টার //তীব্র শীত মৌসুমে নিত্য প্রয়োজনীয় তরকারি শাকসবজির দাম চড়া। এই শীতে বিভিন্ন ধরনের তরকারি এখনো বাজারে দেখা যায়নি। এমন দৃশ্য দেখা গেছে বরিশালের কাজিরহাট থানা কাজিরহাট বাজারে। সরজমিন ঘুরে দেখা গেছে, নিত্য প্রয়োজনীয় তরকারির মধ্যে সিম, টমেটো, ফুলকপি, পাতাকপি, বেগুন, গাজর, শসা, ধনিয়া পাতা, কাঁচকলা, কাঁচামরিচ।বাজার করতে আসা উদয়পুর গ্রামের মোহাম্মদ নয়ন জানায় এই শীতে শাক সবজির দাম কম হওয়ার কথা। এবং শীত মৌসুমী নতুন তরকারি দেখা মিলছে না তবুও চড়া দামে ক্রয় করতে হয়। ১ কেজি টমেটো ৮০ টাকা ১ কেজি সিম ৫০টাকা। তরকারি ক্রয় করতে আসা চরসোনাপুর গ্রামের শাহিন কাজী বলে এই শীতে সকল ধরনের শাকসবজি তরকারি হাটবাজারে ওঠার কথা ৬/৭ রকমের তরকারি ছাড়া কিছুই নেই। সন্তোষপুর গ্রামের সাইফুল ইসলাম হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলে এত দাম দিয়ে তরকারি ক্রয় করা সম্ভব হচ্ছে না অনেকের। এ বিষয়ে কথা হয় তরকারিও শাকসবজি বিক্রেতা আব্দুর রহমান শরীফের সাথে তিনি বলেন এই কাজিরহাট বাজারে দীর্ঘ বছর যাবত ব্যবসা করে আসছি। অনেক লোকজন তরকারি ব্যবসায় এসেছে কিন্তু কয়েক মাস পর অনুষ্ঠানের ঘানি টানে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই ব্যবসা করে আমি অনেক লোকসান দিয়েছি।ছোটবেলা থেকে এই ব্যবসায়ী পরিচালনা করি। শীত আগমনে নিত্য প্রয়োজনীয় নতুন তরকারি সম্পর্কে বলেন দাম অনেক ঊর্ধ্বগতি। বেশি দাম দিয়ে ক্রয় করে চড়া দামে গ্রামগঞ্জে বিক্রি করা সম্ভব না। তরকারি পচনশীল অধিকাংশ নষ্ট হয়ে যায়। আমি এই তরকারি ব্যবসা করার সুবাদ যশোর, ঝিনাইদা, বরিশাল, মুলাদী, ঢাকা কাওরান বাজার, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে তরকারি ক্রয় করে কাজিরহাটে এনে বিক্রি করতাম তবু এরপরও লোকসান দিতে হয়। আমার এই বাজারে আরো ২টি তরকারির দোকান আছে আমার। ওই দোকানে লোক দিয়ে ব্যবসা পরিচালনা করতে হয়। তাদের দৈনিক মজুরী ৬০০ টাকা প্রতি দিতে হয়। আব্দুর রহমান শরীফ আরো জানায় কেজিপ্রতি ১০/১২ টাকা লাভে বিক্রি করি। মোকাম থেকে পাইকারি মাল ক্রয় করে যানবহনে আমার গন্তব্য স্থানে পৌঁছাইতে অনেক খরচ পড়ে। ৫ ডিসেম্বর রোজ শুক্রবার কাঁচা বাজার দর ফুলকপি ১ কেজি ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমার ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা দরে বিক্রি হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ