1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৮ Time View

স্টাফ রিপোর্টার// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদী থেকে নিখোঁজ জেলে মোহাম্মদ হোসেন ভুইয়ার (বাহাদুর গ্রাম) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে আমিরগঞ্জ বাজারসংলগ্ন নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে মোহাম্মদ হোসেন ভুইয়া নৌকা নিয়ে মাছ শিকার করতে তেতুলিয়া নদীতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন ছিল।

 

খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা লাশের পরিচয় নিশ্চিত করেন। উদ্ধার করার সময় তার শরীরে একটি কালো রঙের জ্যাকেট ছিল বলে পুলিশ জানায়।

 

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ