1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

কাজিরহাটে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৫ Time View

রাসেল কবির//  মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ২নং লতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজিরহাট বাজারের পূর্ব দিক থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট একতা ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কালাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার, বিএনপি নেতা বাহাউদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল খান, যুবদল নেতা হাওলাদার মো. মাহবুব ও ইমরান খান বশির। এছাড়াও উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন মহিলা দলের নেত্রী মাসুদা বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া ও সমাপ্তি ঘোষণার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ