1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তারেক রহমানকে বরণ করতে বরিশাল থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গাড়িসহ আটক ২ অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য

তারেক রহমানকে বরণ করতে বরিশাল থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাবে। ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসার খবরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

 

 

 

ঢাকা বরিশাল নৌ-রুটে চলাচলকারী ১৫টি লঞ্চ ও সড়ক পথে শতাধিক গাড়িতে যাবেন নেতাকর্মীরা।

 

 

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর রাতে নগরীর লঞ্চঘাট থেকে ৫টি লঞ্চ ও ২৫ তারিখ সকালে নথুল্লাবাদ থেকে ২০টি বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ২৫ তারিখ বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় প্রোগ্রাম শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে।

 

 

এছাড়া বরিশাল জেলা বিএনপির নেতারা জানান, ১০ উপজেলা থেকে ১০টি লঞ্চ ও সদর উপজেলার নেতাকর্মীরা আলাদাভাবে ঢাকায় যাবে।

 

 

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, সব নেতাকর্মীদের একত্রিত করলে অনেক ভিড় হবে। সেজন্য বরিশাল জেলার ১০টি উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। আর বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা নগরী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

 

 

 

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের অত্যাচারে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর বিএনপির সব নেতাকর্মী ঢাকায় পৌঁছাবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ