1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ Time View

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় সামান্য বাজির খাতিরে এক কৃষকের প্রাণহানির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ৫০০ টাকার বাজি ধরে খালে টানা শতবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া বাজারসংলগ্ন একটি খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে যান। কনকনে শীতের মধ্যে ভারী বোঝা বহনের কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে যায় তার। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে শতবার ডুব দেওয়ার বাজি ধরেন।

বাজি ধরার পর খালি গায়ে খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন বাবুল মোল্লা। এ সময় তিনি খালের পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে কম্বল দিয়ে জড়িয়ে আগুনের তাপ দেন এবং শরীরে গরম তেল মালিশ করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সামান্য বাজি আর মুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত একটি পরিবারের সবকিছু কেড়ে নিল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ