1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। মেহেন্দিগঞ্জ থানায় নতুন ওসির পদায়ন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View
Oplus_131072

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এবছর উপজেলায় মোট ২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের সার্বক্ষণিক তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরীক্ষার পরিবেশ ছিল স্বস্তিদায়ক ও নিয়ন্ত্রিত।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম দিনের পরীক্ষা কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ