1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, গোপনে বিয়ে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। মেহেন্দিগঞ্জ থানায় নতুন ওসির পদায়ন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার!

ঝালকাঠিতে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, গোপনে বিয়ে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৩৫ Time View

ঝালকাঠির নলছিটিতে এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে। গত শনিবার (১৭ মে) দুপুরে শিক্ষক ও ছাত্রী উধাও হলেও বিষয়টি পরে জানাজানি হয়।

 

২০২৩ সালে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী যোগদান করেন। পরে প্রাইভেট পড়াতে গিয়ে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ১৭ মে এসএসসি পরীক্ষার শেষ দিনে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে বরিশাল বসে গোপনে ওই ছাত্রীকে বিয়ে করেন। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

 

এদিকে ওই শিক্ষার্থীর বাবা নাসির হাওলাদার বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার মেয়ের বয়স হয়নি। বয়স হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এনটিআরসির মাধ্যমে যোগদান করেন।

 

তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন বলে শুনেছি। আমার কাছে তারা কিছু বলেনি। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। নলছিটি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মু. আনোয়ার আজীম বলেন, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ