1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০ টাকার নোট - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০ টাকার নোট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৭৮ Time View

বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি, ইতিহাস ও সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে তুলে ধরতে বাজারে আনছে নতুন ডিজাইনের কাগজে মুদ্রা। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে ২ বা ৩ জুনের মধ্যেই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে এই নোটগুলো।

 

নতুন নোটে নেই কোনও ব্যক্তির ছবি। বরং নোটের দুই পাশে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক। সব নোটেই থাকছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান হাবিব মনসুরের সই।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন নোটে ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে অর্থনীতির পাশাপাশি দেশের পরিচয় ও গৌরবকে তুলে ধরা হয়েছে।

 

জানা গেছে, নোটগুলো বাজারে ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রদর্শন করা হবে।

 

নতুন নোটের বিশেষ বৈশিষ্ট্য

 

১০০ টাকার নোট: এক পাশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য, বাঘ ও হরিণের চিত্র।

 

২০০ টাকার নোট: (পরবর্তী ধাপে আসবে) এতে ফুটে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্য এবং ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি।

 

৫০০ টাকার নোট: (পরবর্তী ধাপে আসবে) কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিত্র স্থান পেয়েছে।

 

  • ১০০০ টাকার নোট: (পরবর্তী ধাপে আসবে) সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের ছবি সংযোজিত হয়েছে।

 

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, নতুন নোট শুধু বিনিময় মাধ্যম নয়, বরং দেশের পরিচয় বহনকারী সাংস্কৃতিক ও ঐতিহাসিক দলিলও বটে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের পর ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে।

 

নতুন নোট ছাপার কাজ ইতোমধ্যে পুরোদমে চলছে। ঈদের আগে সীমিত পরিসরে বাজারজাত করার মাধ্যমে এর প্রচলন শুরু হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ