1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাতের পাতে স্বস্তি ফেরাও’—বরিশালে চালের দাম নিয়ন্ত্রণে ৫ দফা দাবি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভাতের পাতে স্বস্তি ফেরাও’—বরিশালে চালের দাম নিয়ন্ত্রণে ৫ দফা দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৫০ Time View

চালের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে নাগরিক সমাজের একাংশ। ‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে তারা চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে ৫ দফা দাবি জানায়।

 

আজ মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নাগরিকেরা অংশ নেন।

 

সমাবেশে বক্তারা বলেন, সরকারি পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির পেছনে চালের একক ভূমিকা প্রায় ৪০ শতাংশ। অথচ বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত ছিল। তাঁরা বলেন, মিল পর্যায়ে খরচ বৃদ্ধি, ধানের দামের অস্থিরতা, অবৈধ মজুতদারি ও বাজার নজরদারির অভাবের কারণে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, আবার ভোক্তাকেও চড়া দামে চাল কিনতে হচ্ছে।

 

জাতিসংঘের খাদ্য সংস্থার তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশে প্রায় ২০ শতাংশ মানুষ খাদ্য-নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতি ১০ জনে তিনজন প্রয়োজনীয় পরিমাণ খাবার জোগাড় করতে পারছেন না। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় না বাড়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে।

 

বিশ্ব খাদ্য কর্মসূচির ২০২৪ সালের হিসাব অনুযায়ী, একজন মানুষের মাসিক ন্যূনতম খাদ্য ব্যয় ৩ হাজার ৫১ টাকা, যা খাদ্য দারিদ্র্যসীমার চেয়ে ৬৯.৫ শতাংশ বেশি।

 

চালের মূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশ থেকে যে ৫ দফা দাবি জানানো হয়, তা হলো—

 

১. কৃষকের কাছ থেকে সরাসরি সরকারের চাল কেনার পরিধি বাড়ানো।

 

২. দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু।

 

৩. বাজার ব্যবস্থাপনা, উৎপাদন, মূল্যনির্ধারণ ও ভোগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র কৃষকের স্বার্থরক্ষা।

 

৪. ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তায় ওএমএস ও টিসিবি কার্যক্রম সম্প্রসারণ এবং

 

৫. সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করে বাজারে কঠোর নজরদারি।

 

সমাবেশে বক্তব্য দেন ক্যাবের বরিশাল শাখার সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্যসচিব সুভাষ দত্ত, অধ্যাপক আমিনুল ইসলাম খোকন প্রমুখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ