বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন অ্যাডভোকেট আবু আল রায়হান
প্রকাশের সময় :
বুধবার, জুলাই ১৬, ২০২৫
317 Time View
বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন অ্যাডভোকেট আবু আল রায়হান
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান। জুলাই অভ্যুত্থানের সময় বরিশালের রাজপথ ও আদালতে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখা এই আইনজীবী দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তিনি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। আমি রাজনীতি করতে আসিনি, আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। দল নয়, জনগণের হয়ে কথা বলাই আমার ব্রত। ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা: বরিশাল-৪ অঞ্চলে টেকসই অবকাঠামো উন্নয়ন শিক্ষার মানোন্নয়ন ও যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা নদীভাঙন প্রতিরোধ ও...
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান।
জুলাই অভ্যুত্থানের সময় বরিশালের রাজপথ ও আদালতে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখা এই আইনজীবী দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তিনি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। আমি রাজনীতি করতে আসিনি, আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। দল নয়, জনগণের হয়ে কথা বলাই আমার ব্রত।
ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা:
বরিশাল-৪ অঞ্চলে টেকসই অবকাঠামো উন্নয়ন
শিক্ষার মানোন্নয়ন ও যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা
দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা
নদীভাঙন প্রতিরোধ ও কৃষকদের জীবনমান উন্নয়ন
তিনি দলীয় প্রভাবের বাইরে থেকে জনগণের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করতে চান। এখন সময় বলবে—জনগণ তাকে কতটা সমর্থন জানাবে।
বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষাই তার মূল অঙ্গীকার বলে জানান অ্যাডভোকেট আবু আল রায়হান।
Leave a Reply