1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-৪ আসনে নির্বাচন করার আগ্রহ বিএনপি নেতা রাজিব আহসানের - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

বরিশাল-৪ আসনে নির্বাচন করার আগ্রহ বিএনপি নেতা রাজিব আহসানের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪০৪ Time View

বরিশাল-৪ আসনে নির্বাচন করার আগ্রহ বিএনপি নেতা রাজিব আহসানের।

 

মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //  বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 

 

 

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বরাতে জানা যায়, এ আসনের সাধারণ মানুষ এখন আর কেবল দলীয় পরিচয়ে ভোট দিতে আগ্রহী নয়। বরং তারা একজন সৎ, শিক্ষিত ও যোগ্য প্রার্থীকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায়। ভোটাররা এখন অনেক সচেতন, তারা প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করেই সিদ্ধান্ত নিতে আগ্রহী।

 

 

 

নেতাকর্মীরা মনে করছেন, রাজিব আহসানের মেধা, সততা, আন্তরিকতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত থেকে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন। স্থানীয়রা বিশ্বাস করেন, রাজিব আহসানকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

 

 

 

তারা আরও বলেন, “আমরা আশাবাদী, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যদি রাজিব আহসানকে বরিশাল-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন, তবে তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই আসনটি বিএনপির বিজয়ে রূপান্তরিত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ