1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নোঙর করা লঞ্চে আগুন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

বরিশালে নোঙর করা লঞ্চে আগুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪৩০ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জে স্টিমারমারঘাটে থেমে থাকা একটি লঞ্চে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাতারহাট স্টিমারঘাটে নোঙর করা “এমভি সাইমুন -১ নামে লঞ্চটির আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট টু বরিশাল যাত্রী পরিবহন করেন।

লঞ্চের বাবুর্চি বলেন, তারা ৭ জন স্টাফ লঞ্চের ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে লঞ্চের দোতালায় মাস্টার ব্রিজ থেকে আগুন দেখে ডাকচিৎকার দেন। লস্কর সুমন সরদার বলেন, আগুন দেখে ছুটাছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা। লঞ্চের ইনচার্জ মোঃ মামুন মাতব্বর বলেন, শবে কদরের নামাজ শেষ করে ১২.১০ মিনিটের সময় যার যার কেবিনে ঘুমাইতে যাই, রাত আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনতে পাই। লঞ্চের মাস্টার ব্রিজের পিছন থেকে আপার ক্লাসে আগুন ছড়িয়ে পড়তে দেখে আমি চিৎকার এবং চেচামেচি করলে লোকজন জড়ো হয়ে সাধ্যমতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে আঙ্গার হয়ে যায়। লঞ্চ মালিকের ছেলে জোবায়ের ইসলাম বলেন, রাত ৩টার সময় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত লঞ্চঘাটে যাই। আগুনে তাদের লঞ্চের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় জিডি করেন তিনি। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ আলী আশরাফ বলেন, ৯৯৯ নম্বরে রাত ২.৫৮ মিনিটের সময় কল আসে স্টিমারঘাটে নোঙর করা এমভি সাইমুন ১ লঞ্চে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই কর্মকর্তার ধারণা মাস্টার কেবিনের মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ