1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন দীনিয়া মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত, হৃদয়স্পর্শী নাতে রাসুল  এবং জ্ঞানগর্ভ বক্তৃতার মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার পরিচয় তুলে ধরেন। এ সময় পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুশ শাকুর। অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং মহানবী হযরত মুহাম্মদ এর আদর্শের প্রতি ভালোবাসা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

দ্বীনি চেতনা ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আয়োজিত এ সুন্দর প্রতিযোগিতা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ