1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফিলিস্তিনের সমর্থনে জামায়াতের বিক্ষোভ : উত্তাল বরিশাল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

ফিলিস্তিনের সমর্থনে জামায়াতের বিক্ষোভ : উত্তাল বরিশাল

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক // বরিশাল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বরিশাল।

 

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে গাজায় যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের পূর্বে প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 

এছাড়াও দিনভর নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’ ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’ ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ শ্লোগানে মুখর করে তোলেন গোটা নগরী।

 

সকল সমাবেশেই বক্তারা প্রায় একই সুরে বক্তব্যে বলেছেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, সাংবাদিক, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে।

 

বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তাই অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিসহ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য বক্তারা জোর দাবি করেন। এসব কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ