1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে টিসিবির পান্য বিতরণ নয় ছয় করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনি রাড়ী বাড়ির দরজায় ও ২নং ওয়ার্ড লস্করপুর ইউনিয়ন পরিষদে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের লোকজন টিসিবির পন্য বিতরনে ব্যপক অনিয়ম করেন। সরজমিনে গেলে একাধিক পন্য গ্রহীতা জানান, চাল ৫ কেজির পরিবর্তে সাড়ে ৪ কেজি, চিনি ১ কেজির পরিবর্তে ৮০০গ্রাম, ডালে ২০০ গ্রাম করে কম দিয়েছে। যা তাৎক্ষণিক মেপে কম দেয়ার প্রমান পাওয়া যায়। জানা গেছে,কাগজে কলমে মেসার্স মুসকান এন্টারপ্রাইজের মালিক বিপ্লব খান হলেও স্থানীয় যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মিলে জোরপূর্বক বিপ্লব খানকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দিয়ে তাদের এই দুইজনের নেতৃত্বেই বর্তমান ডিও’র মাল বিতরন করা হচ্ছে। যা দন্ডনীয় অপরাধ। এর আগেও এই দুইজন টিসিবির পন্য বিতরণে নয় ছয় করার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে লোক পাঠিয়ে পন্য বিতরন বন্ধ করে দিয়েছিল বলে জানান এলাকাবাসী । এ বিষয়ে মেসার্স মুসকান এন্টারপ্রাইজের মালিক বিপ্লব খানের নিকট মুঠো ফোনে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, ডিলার ছাড়া টিসিবির পন্য অন্য কেউ বিক্রি করতে পারবেনা। করলে সেটা দন্ডনীয় অপরাধ হবে। কিন্তু চরএককরিয়া ইউনিয়নে এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম এক রকম জোর করে আমার লাইসেন্স নিয়ে মাল উত্তোলন করে বিতরন করে আসছে এবং তারা সরকার নির্ধারিত মাপে পন্য বিতরন করছেনা। সব আইটেমেই মাপে কম দেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি কর্তৃপক্ষের নিকট আমার নিরাপত্তাসহ আমি যাতে পন্য উত্তোলন করে কার্ডধারীদের মাঝে সঠিক মাপে পন্য বিতরন করতে পারি তার ব্যবস্থা করতে বিশেষভাবে অনুরোধ করছি। এবিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের মুঠোফোনে একাধিকবার কল করেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী সঠিক ডিলারের মাধ্যমে টিসিবির পন্য নিতে আগ্রহ প্রকাশ করছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ