1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার!

আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৪০ Time View

একাধিক মামলায় পতিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য, চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী এনামুল হক শামীমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শনিবার (২৪ মে) বিকেলে ঢাকার ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

 

জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানে যোগ দিতে গেলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী সেখানে পৌঁছান। তাদের আগমনের পরপরই আওয়ামী লীগের ৪০-৫০ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে অনুষ্ঠানের প্যান্ডেল ও যানবাহনে ভাঙচুর চালায় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় হামলাকারীরা অস্ত্র, পিস্তল, রিভলভার ও শর্টগান ব্যবহার করে আক্রমণ চালায়। এতে ২৭ জন আহত হন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সাবেক পৌর মেয়র নাজমুল আলম স্বপন এবং কাজী এনামুল হক শামীমসহ ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৫০০ জনকে মামলার বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

 

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, কচুয়া থানার আবেদনের ভিত্তিতে ঢাকার ওয়ারি এলাকা থেকে কাজী এনামুল হক শামীমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শামীমের বিরুদ্ধে কচুয়া ও চাঁদপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকার ডিবি কার্যালয় থেকে চাঁদপুরে নিয়ে আসা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ