1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ভূমি উন্নয়ন মেলা ২০২৫ পালিত। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি

মেহেন্দিগঞ্জে ভূমি উন্নয়ন মেলা ২০২৫ পালিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৭৪ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে ভূমি মেলা ২০২৫ পালিত হয়।

 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন জমি হচ্ছে প্রতিটি পরিবারের মূল্যবান সম্পদ। এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের ভূমি মন্ত্রণালয় বিড়ম্বনাহীন ঘরে বসে সহজেই ভূমি সেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

 

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন পদ্ধতিতে জমির নামজারী সৃজনসহ যাবতীয় কার্যক্রম মেহেন্দিগঞ্জ ভূমি অফিস নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছে।

 

এখন আর সনাতন পদ্ধতি নেই। স্মার্ট জনগোষ্ঠী কে আধুনিক ভূমি সেবা দিতে ভূমি অফিস বদ্ধপরিকর।

 

জাতীয় ভূমি মেলা উপলক্ষে মেহেন্দিগঞ্জে ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে সোমবার ( ২৬মে ২০২৫) বেলা ১১টায় ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।

 

সহকারী কমিশনার ভূমি এসএম মশিউর রহমান বক্তব্যে মেহেন্দিগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন ভূমি সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কোন তৃতীয় পক্ষ দালাল বা মধ্যষত্ব ভোগীদের ফাঁদে না পড়ে সরাসরি আমার অফিসে চলে আসবেন আমি এবং আমার অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত।

 

নির্দিষ্ট সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, ভূমির মেলা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন তহশীলদার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কানুনগো মোঃ সুলাইমান খান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ