1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদী ভাঙনে উত্তরপাড়া- বউডোবা, ঝুঁকির মুখে' অবৈধ ড্রেজিং করার কারণে। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার!

নদী ভাঙনে উত্তরপাড়া- বউডোবা, ঝুঁকির মুখে’ অবৈধ ড্রেজিং করার কারণে।

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৩১ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  নদীর পাশের পাকা রাস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়তই এ রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। মানুষ প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি ভাঙনের কারণে যেতে পারছে না কোনো জরুরি সেবা গ্রহণকারী যানবাহন। রাস্তাটি মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের চর বউডুবা রাস্তা। পাতারহাট বাজার থেকে রাস্তাটি সংযুক্ত হয়ে ওই গ্রাম দিয়ে চলে গেছে দড়ির চর খাজুরিয়া ইউনিয়নে। তারা রাস্তাটি দিয়ে চলাচল করে থাকেন।

 

কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে এ রাস্তায় চলাচল করেন। এ অবস্থায় যাতায়াতে খুবই অসুবিধা ভোগ করছেন কৃষকরা। এ ভাঙনের ফলে যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। মেহেন্দিগঞ্জ সংবাদ

 

নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালি কাটার কারণে পাকা রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। যাতায়াতকারীরা ভোগান্তির শিকার হয়ে চলাচল করছেন। নদীতে বর্ষার পানি আসায় আরও তীব্র আকার ধারণ করে ভাঙন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা। আবার অনেক পথচারীরা হেঁটে যেতেও ভয় পাচ্ছেন।

 

এ ব্যাপারে স্থানীয় ইব্রাহিম উদ্দিন, আজমত আলী, আ. রশিদ ও বেলাল হোসেন জানান, এ রাস্তা দিয়ে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিনই রাস্তাটি ভেঙে নদীতে চলে যাচ্ছে। ছোট রিকশা-ভ্যান নিয়েই চলাচল করা কঠিন। অসুস্থ রোগী নিয়ে কোনো জরুরি সেবার যানবাহন চলাচল করা দুরূহ। ঝুঁঁকি নিয়ে দিনে চলাচল করা গেলেও রাতে চলাচল বন্ধ। এভাবে ভাঙতে থাকলে যে কোনো সময় তিন ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার লোকের যাতায়াত বন্ধ হয়ে যাবে।মেহেন্দিগঞ্জ সংবাদ

 

 

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী রিয়াজুর রহমান জানান, রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। নদীতে পানি থাকায় রাস্তা সংস্কারের কাজ করা যাচ্ছে না। নদীর পানি কমে গেলে সংস্কারের কাজ শুরু হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ