1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ !

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬৭ Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চরে কম্বিং অপারেশন চালিয়ে বাছুরসহ ২৫ টি চোরাই গরু জব্দ করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেড়েছে গরু চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খামারিরা।
ঈদ যত ঘনিয়ে আসছে মেহেন্দিগঞ্জে গরু চুরির ঘটনাও তত বাড়ছে। চুরি আতঙ্কে উপজেলার বিভিন্ন গ্রামে খামারি ও কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। তবুও থামছে না চোরের হানা।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ পরিদর্শক মতিউর রহমান বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া গরুগুলো কোরবানির বাজারে চড়া দামে বিক্রির জন্য দড়িচর খাজুরিয়ায় এনে মজুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করি।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়ির গোয়ালঘরে এখনও ৫০টির বেশি চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে চরএককরিয়া ইউনিয়নের দাদপুর চরে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. মকিম তালুকদারের ইটভাটা সংলগ্ন এলাকায় স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটও ঈদ সামনে রেখে চোরাই গরু মজুত করেছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও দাদপুর চর থেকে ৭টি চোরাই গরু উদ্ধার ও একজনকে আটক করেছিল পুলিশ। তবে সিন্ডিকেটের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

বারবার চোরাই গরু জব্দ করে নতুন সংকটে পড়েছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। প্রকৃত মালিক না পাওয়ায় মাসের পর মাস জব্দকৃত গরুর ভরণপোষণের দায়িত্ব নিতে হচ্ছে তাদেরই।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক এএসআই বলেন, “তিন-চার মাস আগে জব্দ করা ৭টি গরুর মালিক আজও মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষার মূল কাজ বাদ দিয়ে আমাদের এখন গরুর ঘাস-পানি, গোসল আর যত্ন নিয়েই দিন কাটছে। বাজারে গো-খাদ্যের দামও আকাশছোঁয়া। আজ আবার ২৫টি গরু জব্দ করলাম। জানি না এগুলো কতদিন আমাদের পালতে হবে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, চোরাই গরু উদ্ধার ও সিন্ডিকেট ধরতে আমাদের অভিযান চলমান আছে। জব্দকৃত গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গোপনে মজুত রাখা বাকি গরু উদ্ধার ও চোর চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ