1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

বরিশালে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৮১ Time View

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনাভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দু’দিন পরেও বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ।

 

এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম-পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে দাবি দাবি করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার তাদের হাসপাতালে তুষার নামের একজন ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়।

 

রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা-বাড়ি কিছুই আমরা পাইনি। তিনি বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু মাত্র নাম এবং বয়স রাখা হয়।

 

সে হিসেবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাছাড়া তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও ছিল না। শুধু গায়ে হালকা জ্বর ছিল। এর বেশি কিছু জানা যায়নি তুষারের সম্পর্কে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

 

তবে তার ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি। বলেন, ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায় প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা এমন কিছু করবো না যাতে কারোর কোনো ক্ষতি হয়। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ