1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের মেঘনায় ৭টি বাল্কহেড ডুবি, ১৩ জনকে উদ্ধার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

মেহেন্দিগঞ্জের মেঘনায় ৭টি বাল্কহেড ডুবি, ১৩ জনকে উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৬৭ Time View

উলানিয়া প্রতিনিধি// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের মল্লিকপুর এলাকায় মেঘনা নদীতে শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে বালু বোঝাই ৭টি বাল্কহেড নদীর তীব্র টেউয়ের তোড়ে ডুবে যায়।

 

ডুবে যাওয়া বাল্কহেড এর ১৩জন স্টাফকে উদ্ধার করেন নৌ- পুলিশের সহায়তায় স্থানীয় জেলেরা। উদ্ধারকৃতরা হলেন মোঃ সোহেল, আবাদুস সালাম, মোঃ অলি উদ্দিন, মোঃ বাকির হোসেন, সোহরাব হোসেন, মোঃ শহীদুল্লাহ, নজির হোসেন, মোঃ বাহাদুর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিয়া, মোঃ শহীদুল, মোঃ নাহিদ ইসলাম।

 

রনজিতপুর ১ বাল্কহেড এর মাস্টার বাহাদুর বলেন, বালু বোঝাই করে সিলেট থেকে বাগেরহাটের উদ্দ্যেশে রওনা হয়েছিলেন তারা। মাঝপথে মেঘনা নদীতে ঝড় এবং প্রবল স্রোতের মধ্যে পড়ে তাদের জাহাজ ডুবতে থাকে। এক পর্যায়ে তাদের জাহাজটি একটি চরের মধ্যে নিয়ে নোঙর করতে পারলেও তাদের চোখের সামনে ৭টি জাহাজ ডুবে যায়।

 

নাহিদ হাওলাদার বলেন, তাদের রনজিত ১ বাল্কহেড সিলেট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে মেহেন্দিগঞ্জের মেঘনায় এসে আজ ঝড়ের কবলে পড়েন। তাদের জাহাজটি একটি চরের মধ্যে নিতে পারলেও অপর ৭টি বাল্কহেড চোখের সামনেই ডুবে যায়। ওইসব বাল্কহেড এর স্টাফরা নদীতে ভাসতে দেখেন তিনি।

 

মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ এনামুল হক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়েছেন ৫টি বাল্কহেড মেঘনায় ডুবে গেছে। ঘটনার খবর পেয়ে তারা দুত ঘটনাস্থল গিয়ে নদীতে ভাসতে থাকা ১৩জনকে উদ্ধার করেন। কেউ নিখোঁজ আছে কিনা জানেন না। তবে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া বাল্কহেড এর স্থান চিহ্নিত করা কিংবা উদ্ধার করা সম্ভব হয়নি।

 

বালু বোঝাই বাল্কহেডগুলো সিলেট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

 

মালিক কর্তৃপক্ষ বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছেন। মেহেন্দিগঞ্জ নৌ পুলিশ ইউনিট এর টহল টীম এর তৎপরতা অব্যাহত আছে। তবে বাল্কহেডগুলোর সন্ধান মিলেনি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ