1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৫ বছরের চেয়ে বিসিবিতে ৬ মাসে বেশি দুর্নীতি, যা বললেন বুলবুল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

১৫ বছরের চেয়ে বিসিবিতে ৬ মাসে বেশি দুর্নীতি, যা বললেন বুলবুল

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। একটি টক শোতে তিনি দাবি করেন, গত ছয় মাসে বর্তমান বোর্ডের দুর্নীতি আগের ১৫ বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে।

 

দীপনের এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উনার এই বক্তব্য আমি মেনে নিচ্ছি না। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। আমরা এ ধরনের কোনো অডিট করছি না। বরং বাংলাদেশ ক্রিকেটের গত ১৫ বছরের কর্মকাণ্ডের অডিট করা হচ্ছে।

 

বুলবুল আরও জানান, বর্তমান বোর্ড একটি পরিবর্তনকাল (ট্রানজিশন পিরিয়ড) অতিক্রম করছে। তিনি বলেন, গত ১৫ বছর একটি নির্দিষ্ট সিস্টেমে কাজ হয়েছে। কোথাও পিচের মাটি কেনার ভাউচার থাকলেও বাস্তবে সেই মাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ধরনের বিষয়গুলো নিয়েই এখন অডিট চলছে। যেখানে কাজ করা প্রয়োজন, সেখানেই আমরা হাত দিচ্ছি।

 

বিপিএল প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, গত আসরে নানা অনিয়মের অভিযোগ ছিল। আসন্ন বিপিএল আয়োজনকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বুলবুলের ভাষায়, আমাদের প্রথম লক্ষ্য একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়া। পাশাপাশি বিপিএলের পরই রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিপিএলকে সামনে রেখে এই ফরম্যাটে একটি ভালো প্রস্তুতি নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ